বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ অক্টোবর ২০২৩, ১১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নভেম্বর থেকে সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বিস্কুট-দুধ-ডিম পাবে

ডেস্ক রিপোর্ট: আগামী নভেম্বর মাস থেকে সারাদেশে পাইলটিং প্রকল্প হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, এমপি।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম বাস টার্মিনালের পাশে ২৫ শতক জমির ওপর নির্মিত পাসপোর্ট ভবনটির উদ্বোধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি একথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, মিড ডে মিলের জন্য অক্টোবর মাসে একনেক সভায় অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন হয়ে গেলে এ মাসে মিড ডে মিল চালু হবে, না হলে নভেম্বর মাস চালু হবে।

মিড ডে মিলের বরাদ্দ অনেক। আমরা পাইলটিং আকারে চালু করবো। আগে রান্না করা খাবার দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সেটি বাদ দেওয়া হয়েছে। এখন আমরা শিক্ষার্থীদের বিস্কুট, দুধ এবং ডিম জাতীয় পুষ্টিকর খাবার দেব। এতে করে শিশুদের বিদ্যালয়ে ৩০ ভাগ পুষ্টি নিশ্চিত হবে।

তিনি বলেন, সারাদেশে সব বিদ্যালয়ে এখনও এক শিফট হিসেবে চালু করা সম্ভব হয়নি। এক শিফট চালুর জন্য বিদ্যালয়ে ৮টি শ্রেণি কক্ষ লাগে। ইতোমধ্যে নতুন ভবন নির্মাণ করে সারাদেশে ৯০ ভাগ বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংকট দূর হয়েছে। এখনও ১০ ভাগ বাকি আছে। এটা পূরণ হয়ে গেলে এক শিফট চালু করা হবে বলে তিনি জানান।

তিন কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে তিনতলা ভবনের (প্রায় ৮ হাজার বর্গফুট আয়তনের) এই পাসপোর্ট অফিসে সাচ্ছন্দ্যে দ্রুত পাসপোর্ট ও ইমিগ্রেশনের সব ধরনের সেবা পাবেন বলে জানানো হয়।

আরও জানানো হয়, এ প্রকল্পে ব্যয় ধরা হয় চার কোটি ৬৫ লক্ষ ২৬ হাজার টাকা এবং মেয়াদ ছিল ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। নির্ধারিত সময়ের আগে এবং ৯২ লাখ ৫৮ হাজার ২০০ শত টাকা সাশ্রয় হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!