বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ জন: তদন্ত কমিটি

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিটি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অভিযুক্ত ৮ জনের মধ্যে ৩ জন ছাত্রলীগের সাবেক নেতা। অভিযুক্তরা হলেন – ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, ২০১৮-১৯ সেশনের ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ছাত্রলীগের দফতর সম্পাদক আল হোসাইন সাজ্জাদ, ২০২১-২২ শিক্ষাবর্ষের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ছাত্র মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুত্তাকীন সাকিন, ২০২০-২১ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. ফিরোজ কবির একই বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের মো. আবদুস সামাদ ও ওয়াজিবুল সুমন।

এরমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন – জালাল মিয়া, মোহাম্মদ সুমন, আহসান উল্লাহ, মুত্তাকীন সাকিন, আল হোসাইন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলের মর্মান্তিক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হয়েছে ও ২৪ ঘণ্টার মধ্যে গত বৃহস্পতিবার সকাল ৮টায় হল প্রশাসন কর্তৃক তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং এই কমিটি বৃহস্পতিবার রাত ১১টায় রিপোর্ট পেশ করেছে।

‘ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রক্টরিয়াল টিমের সহায়তায় তদন্ত কমিটি কর্তৃক চিহ্নিত ৮ জন অভিযুক্তের মধ্যে ৬জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত এই ৮ জনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে ও সকলের সহযোগিতা কামনা করছে। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705