বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

রিজাউল করিম: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) কর্তৃক জারিকৃত প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ও সমাবেশ করেছে ইন্টার্ন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, বিসিপিএস কর্তৃক জারিকৃত প্রহসনমূলক অধ্যাদেশ বাতিল করা না হলে আগামী শনিবার মেডিকেল কলেজের জরুরী বিভাগ বন্ধ, ক্লাস বর্জন ও পরীক্ষা বর্জন করা হবে।

বিক্ষোভ সমাবেশে ডা. সাজিদ শাহাজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি মো: সিরাজুম মুনির, ডা. প্রসূন সরকার, ডা. তাসনিম বিনতে আসাদ, ডা. তন্দ্রা ঘোষ, ডা. মোরশেদ, ডা. রানা, ডা.সিফাত প্রমুখ।

পরে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডা. কুদরত-ই-খোদার কাছে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, ,বিএমইউ, বিসিপিএস এর এক্সাম ফি কমিয়ে ৫০০-১০০০ টাকা নির্ধারণ, বিসিএস এর জন্য পূর্বের ন্যায় ডাক্তারদের বয়সসীমা ২ বছর বাড়িয়ে ৩৪ বছর করা, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ন্যূনতম ৩০,০০০ টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন ৯ম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ, নতুন মেডিকেল কলেজ অনুমোদন সাময়িকভাবে বন্ধ রেখে বিদ্যমান মানহীন মেডিকেল কলেজগুলোর শিক্ষা ও অবকাঠামোগত মান উন্নয়নে গুরুত্ব প্রদান ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকগণের সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!