বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগের ৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.১১.১১২২ নং স্মারকের প্রজ্ঞাপনবলে তাকে সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব পালনকালীন তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

প্রসঙ্গত, হাবিবুল ইসলাম হাবিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন।

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ নিয়ে বিগত কয়েক মাস নানা গুঞ্জন চলছিল। বুধবার (৩ জুন) হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে ফেসবুকে গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং দলীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানাতে থাকেন। এক পর্যায়ে হাবিবুল ইসলাম হাবিবের মেয়ে ফেসবুকে স্ট্যাটাস লেখেন, ‘আমার জানামতে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক এখনো প্রকাশ হয়নি। আর আপনারা অভিনন্দন জানাচ্ছেন?’ আর আজ তিনি ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আপনাদের অগ্রীম অভিনন্দন বৃথা গেল না। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১০

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১১

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১২

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৩

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৪

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৫

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

১৬

মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে?

১৭

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

১৮

গণমাধ্যমের ওপর দমন–পীড়নের চক্র ভাঙতে প্রধানমন্ত্রীর কাছে সিপিজের ১০ সুপারিশ

১৯

দুর্বল বেড়িবাঁধ যেন পদ্মপুকুরের মরণ ফাঁদ!

২০
error: Content is protected !!