বাংলাদেশ, বুধবার, ০৩ জুন ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুন ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েত-বাহরাইনের বিরুদ্ধে ইরানের আগ্রাসনের নিন্দা জানিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ঐক্যের এই ডাক দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গারগাশ বলেন, কোনো উপসাগরীয় দেশকে একা এ ধরনের হামলার মুখোমুখি হতে দেওয়া উচিত নয়।

তিনি বলেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের স্বার্থ অভিন্ন এবং ভবিষ্যৎও একসূত্রে গাঁথা। তাই একটি দেশের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনকে পুরো অঞ্চলের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখা উচিত।

গারগাশের এই মন্তব্য আসে ইরানের কথিত প্রতিশোধমূলক হামলার পর। আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হামলায় কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হন এবং সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়।

সূত্র: গলফ নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে?

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

গণমাধ্যমের ওপর দমন–পীড়নের চক্র ভাঙতে প্রধানমন্ত্রীর কাছে সিপিজের ১০ সুপারিশ

দুর্বল বেড়িবাঁধ যেন পদ্মপুকুরের মরণ ফাঁদ!

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা

বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা আজ, খুচরা পর্যায়ে বাড়তে পারে ১৫-২০ শতাংশ

১০

তীব্র গরমে ছাদ ঠান্ডা রাখার ৩ কার্যকর উপায়

১১

স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয়

১২

সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন

১৩

মোটরসাইকেল ও অটোরিকশায় কর নিয়ে নতুন সিদ্ধান্ত

১৪

মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা

১৫

৬৭ বছরেও ফিট নীতু কাপুর, জানালেন সুস্থ থাকার দৈনন্দিন অভ্যাস

১৬

ভিসার নিয়মে কেন হঠাৎ বড় পরিবর্তন আনল ভারত?

১৭

সুন্দরবন সুরক্ষা ও জীবিকার নিশ্চয়তা || সোহাগ হোসেন

১৮

কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধে সাংবাদিকের বাড়ি ভাঙচুর, গাছ কর্তন

১৯

বেনাপোল সীমান্তে পুশব্যাকের চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

২০
error: Content is protected !!