বাংলাদেশ, বুধবার, ০৩ জুন ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুন ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণমাধ্যমের ওপর দমন–পীড়নের চক্র ভাঙতে প্রধানমন্ত্রীর কাছে সিপিজের ১০ সুপারিশ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিন পরও দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

তারা সাংবাদিকদের ওপর দমন–পীড়নের চক্র ভেঙে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বানও জানিয়েছে।

বর্তমান সরকারের ১০০ দিন পার হওয়ার পর এই আহ্বান জানাল আন্তর্জাতিক সংগঠনটি। মঙ্গলবার (২ জুন) সিপিজের ওয়েবসাইটে এ–সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী ইশতেহারে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত।

সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, আটক সাংবাদিকদের মুক্তি এবং দমনমূলক আইন সংস্কারের আহ্বান জানানো হয়েছে।

সিপিজের এশিয়া-প্যাসিফিক সমন্বয়ক কুনাল মজুমদার বলেন, বাংলাদেশে এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের পরও সাংবাদিকদের ওপর দমন-পীড়নের চক্র অব্যাহত রয়েছে।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানি এখনো চলছে।

সংগঠনটি বর্তমান সরকারের কাছে উত্থাপিত ১০ দফা সুপারিশে বলেছে, সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবহার না করা, সাংবাদিকদের ওপর সহিংসতার সুষ্ঠু তদন্ত, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী আইনের সংস্কার এবং গণমাধ্যম নিয়ন্ত্রণমূলক খসড়া আইন বাতিল বা সংশোধন করা জরুরি।

এ ছাড়া রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ, অ্যাক্রেডিটেশন ব্যবস্থা সংস্কার এবং হয়রানিমূলক মামলা মোকাবেলায় কার্যকর সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথাও বলা হয়েছে।

সিপিজে আরও বলেছে, ভিন্ন ভিন্ন সরকারের সময় সাংবাদিকদের ওপর সহিংসতা, নজরদারি ও হয়রানির ঘটনা ঘটলেও বেশির ভাগ ক্ষেত্রে দায়মুক্তি রয়ে গেছে। ফলে সংবাদমাধ্যমের স্বাধীনতা কার্যত রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওঠানামা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের ওপর দমন–পীড়নের চক্র ভাঙতে প্রধানমন্ত্রীর কাছে সিপিজের ১০ সুপারিশ

দুর্বল বেড়িবাঁধ যেন পদ্মপুকুরের মরণ ফাঁদ!

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা

বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা আজ, খুচরা পর্যায়ে বাড়তে পারে ১৫-২০ শতাংশ

তীব্র গরমে ছাদ ঠান্ডা রাখার ৩ কার্যকর উপায়

স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয়

সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন

মোটরসাইকেল ও অটোরিকশায় কর নিয়ে নতুন সিদ্ধান্ত

মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা

১০

৬৭ বছরেও ফিট নীতু কাপুর, জানালেন সুস্থ থাকার দৈনন্দিন অভ্যাস

১১

ভিসার নিয়মে কেন হঠাৎ বড় পরিবর্তন আনল ভারত?

১২

সুন্দরবন সুরক্ষা ও জীবিকার নিশ্চয়তা || সোহাগ হোসেন

১৩

কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধে সাংবাদিকের বাড়ি ভাঙচুর, গাছ কর্তন

১৪

বেনাপোল সীমান্তে পুশব্যাকের চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

১৫

স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে মৎস্য ঘের লুটের অভিযোগ

১৬

মা-বাবার পাশে চিরশায়িত তোফায়েল আহমেদ

১৭

গ্যাসের ১২ কেজির সিলিন্ডার ১৮৮৫ টাকা

১৮

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৯

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

২০
error: Content is protected !!