বাংলাদেশ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুন ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্বল বেড়িবাঁধ যেন পদ্মপুকুরের মরণ ফাঁদ!

শ্যামনগর প্রতিনিধি: দুর্বল বেড়িবাঁধ যেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলের দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের মরণ ফাঁদ। ইউনিয়নটির কয়েকটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে মাত্র দুই থেকে তিন ফুট অবশিষ্ট রয়েছে। এতে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে উপকূলবাসী।

তাদের মতে, দুর্বল ও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পদ্মপুকুরবাসীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নটির পাতাখালীর চৌদ্দরশি, পাখিমারা, বন্যতলা এলাকাসহ কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে নদীর চাপ, ভাঙন ও অব্যাহত ক্ষয়ের কারণে বেড়িবাঁধ দুর্বল হয়ে পড়েছে। কোথাও কোথাও বাঁধে ফাটল দেখা দিয়েছে, আবার কিছু স্থানে মাটি ধসে ক্ষত সৃষ্টি হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার না করায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে মাঝে মধ্যে অস্থায়ীভাবে বালুভর্তি বস্তা ফেলা হলেও তা স্থায়ী সমাধান নয়। অনেক ক্ষেত্রে এসব বস্তা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। ফলে বাঁধের সুরক্ষা ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়ে।

এলাকাবাসী ও পাউবোর সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ইউনিয়নটির বন্যতলা, দক্ষিণ পাখিমারা, কামালকাটি, ঝাপা, পশ্চিম পাতাখালি, পূর্ব পাতাখালী, চন্ডিপুর ও খুটিকাটা এলাকার প্রায় ১৭ থেকে ১৮ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীতে পানি বাড়লে ওইসব এলাকার বিভিন্ন জায়গায় বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে এমন আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিন দেখা গেছে, জোয়ার ও পানির ঢেউয়ের চাপে তীব্র ভাঙনে মাত্র দুই থেকে তিন ফুট বাঁধ অবশিষ্ট রয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে পদ্মপুকুর ইউনিয়নের শেষ সীমানা পাতাখালীর চৌদ্দরশি এলাকার কপোতাক্ষ নদের উপকূলরক্ষা বাঁধ। ওই এলাকার বাঁধে মাটি ধসে জীর্ণশীর্ণ হয়ে পড়েছে। কোথাও কোথাও দুই পাশের মাটি সরে বাঁধ সরু হয়ে গেছে।

পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় আইলা, আম্পান ও ইয়াসের ক্ষতচিহ্ন এখনো তারা ভুলতে পারেননি। বাঁধ ভেঙে লবণাক্ত পানি প্রবেশ করলে ঘরবাড়ি, ফসলি জমি, মৎস্যঘের এবং সুপেয় পানির উৎস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বর্তমান পরিস্থিতি তাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

কপোতাক্ষ নদের বেড়িবাঁধের পাশেই আবু মুছার (৫০) ঘর। গত শনিবার ধসে যাওয়া বাঁধটি দেখিয়ে বলেন, আগে দুবার ভেঙেছে। পরে বড় বাঁধ দিলেও সেটিও কয়েক দিন আগে ভেঙে গেছে। আরেকটু হলে গ্রামে পানি ঢুকবে। ভাঙন তাদের নিঃস্ব করেই ছাড়বে।

পদ্মপুকুর ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য জাহানারা খানম বলেছেন, আমাদের ইউনিয়নের দুই পাশ দিয়ে প্রবাহিত হয়েছে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদ। দুই নদ-নদীর ক্রমশ ভাঙনে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হতে যাচ্ছে ইউনিয়নটি। স্থায়ী সমাধানের জন্য পাউবোর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন স্থানীয় বাসিন্দা ও তরুণ জলবায়ুকর্মী শাহিন আলম। তিনি বলছেন, আমরা ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে দুশ্চিন্তায় আছি। পাউবো টালবাহানা করে কালক্ষেপণ করছে। উত্তাল নদী আর বৈরী আবহাওয়া দেখলেই এলাকার মানুষ ভয়ে থাকেন।

পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান আমজাদুল ইসলামের ভাষ্য, প্রতিবছর বাঁধ ভাঙছে। কেউ না কেউ নিঃস্ব হচ্ছে। বর্তমানে যে কয়েক জায়গায় বাঁধ ধসে গেছে, নদীতে জোয়ার বাড়লে বড় ক্ষতি হতে পারে। বাঁধ ভাঙলে গোটা ইউনিয়ন নদীর পানিতে তলিয়ে যাবে। বিষয়টি নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। তিনি বলেছেন, ঝুঁকিপূর্ণ বাঁধের স্থায়ী সমাধান করতে হলে নদী শাসনকাজ করতে হবে। এ জন্য পাকা ব্লক ফেলা ছাড়া বিকল্প নেই। অর্থাৎ পার্শ্ববর্তী গাবুরা ইউনিয়নের মত মেগা প্রকল্প গ্রহণ করতে হবে।

স্থানীয় জলবায়ু ও সমাজকর্মী হাফিজুর রহমান হাফিজ বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এখন দৃশ্যমান। বেড়িবাঁধের উচ্চতা বাড়াতে না পারলে উপকূলীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি ক্ষতি বাড়তেই থাকবে। পদ্মপুকুর ইউনিয়নের বাঁধগুলোর উচ্চতা আরও অন্তত ১০ ফুট বাড়ানো উচিত।

পাউবো উপসহকারী প্রকৌশলী আলমগীর কবির বলেন, আমরা পদ্মপুকুর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি। বর্ষা মৌসুমের আগে ওইসব জায়গায় জরুরি ভিত্তিতে কাজ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির মধ্যেই বদলি ওসি মাসুদুর রহমান

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহাদী

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২১ আগস্ট, সময় এক সপ্তাহ

কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময়

১০

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময়

১৩

শার্শার ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

১৪

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

১৫

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

১৬

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

১৭

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

১৮

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

১৯

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

২০
error: Content is protected !!