বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ এপ্রিল ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

বিলাল হোসেন/সুলতান শাহাজান: সুন্দরবনে মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) বনবিভাগ এ তথ্য জানিয়েছে।

নিহত বাচ্চু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে।

ওই মৌয়াল দলের নেতা শ্যামগরের গাবুরার গ্রামের বিল্লাল কয়াল জানান, তাঁরা শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে দোবেকি ক্যাম্পের কাঁচিকাটা এলাকায় মধু সংগ্রহের জন্য আগুন দিয়ে ধোঁয়া তৈরি করার সময় হঠাৎ একটি বাঘ বাচ্চুর ওপর হামলে পড়ে। এ সময় আমরা লাঠি দিয়ে প্রতিরোধ করি। কিন্তু বাঘ তাঁর (বাচ্চুর) ঘাড়ে আঘাত করলে সেখানেই মৃত্যু হয়। শনিবার সকালে তাঁর মরদেহ নিয়ে আমরা লোকালয়ে ফিরে আসি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নূরুল আলম জানান, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মনিরুজ্জামান বাচ্চু গাজীসহ ছয় জনের একটি দল মধু সংগ্রহের অনুমতি নিয়ে সুন্দরবনে যায়। শুক্রবার দোবেকি এলাকায় মধু সংগ্রহের সময় তিনি বাঘের আক্রমণে নিহত হন। মৌয়ালরা শনিবার তাঁর মরদেহ উদ্ধার করে লোকালয়ে ফিরে আসে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, পুলিশসহ নিহত অন্তত ১৫

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১০

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১১

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১২

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৩

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৪

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৫

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৬

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৭

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

১৯

তালায় যুব অ্যাডভোকেসি সভা

২০
error: Content is protected !!