বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৩ এপ্রিল ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিগবাজি নয়, এবার ‘বিড়ি’ দিয়ে চমক দিলেন জায়েদ খান

বিনোদন ডেস্ক | ‘ডিগবাজি’ নয় এবার ‘বিড়ি’ দিয়ে চমক দিলেন ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান।

সম্প্রতি একটি গানের মিউজিক ভিডিওতে দেখা গেল এ অভিনেতাকে।

যেখানে তাকে গায়কের কণ্ঠে ঠোঁট মেলাতে দেখা গেছে, ‘কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুইঝা টানে, কেউ না বুইঝা টানে, টানতে টানতে টানতে সব শেষ হইয়া যায়, বিড়ি খাইলে হয় ক্যানসার, সব প্রশ্নের থাকে না আনসার। ’
গানের তালে তালে নাচতেও দেখা গেছে জায়েদকে। এতে ঝলমলে পোশাকে নব্বই দশকের হিরোর লুকে হাজির হয়েছেন ঢালিউডের এ ভাইরাল হিরো।

এমন অদ্ভুত কথার গান ও জায়েদের নাচ এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। অনেকের মতে, ঈদের আনন্দের মধ্যে এ গান ভিন্ন স্বাদ যোগ করল।

ঈদের আনন্দ বাড়াতে দর্শকদের ভিন্ন স্বাদ দিলেন এ অভিনেতা।

গানটি প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ বলেন, সম্পূর্ণ অন্যরকম এক অভিজ্ঞতা। কাজটা করে দারুণ লাগছে। আমার বিশ্বাস, ঈদ উৎসবে গানটি দর্শকদের দারুণ আনন্দ দেবে।

চাঁদরাতের দিনই টিএম প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীত পরিচালনায় এ গানে কণ্ঠ দিয়েছেন গায়ক পারভেজ সাজ্জাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!