বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১ অক্টোবর ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৫৫ যাত্রী নিয়ে ভারতে ট্যুরিস্ট বাস খাদে, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে বাঁক নেওয়ার সময় পর্যটকবাহী ওই বাসটি খাদে পড়ে যায় এবং এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকবাহী ওই বাসটিতে ৫৫ জন যাত্রী ছিল এবং তারা টেনকাসি যাচ্ছিলেন। তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। পরে স্থানীয় মানুষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের সাহায্যে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করেন।

এনডিটিভি বলছে, রাস্তা থেকে ছিটকে পড়ার পর বাসটি খাদে পড়ে যায় এবং দুর্ঘটনাকবলিত গাড়ির যাত্রীদের কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকর্মীদের দড়ি বেয়ে নিচে নামতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, চালক তীক্ষ্ণ ওই বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নিচে পড়ে যায় বলে প্রাথমিক রিপোর্টে অনুমান করা হচ্ছে। পুলিশ সুপার কে প্রভাকর এনডিটিভিকে বলেন, ‘এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পেছনে চালকের দোষ আছে বলে মনে হচ্ছে’।

এদিকে দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন শোক প্রকাশ করেছেন। এছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

স্টালিন বলেন, যারা সামান্য আহত হয়েছেন তাদেরও ৫০ হাজার রুপি করে প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০