বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৮ মে ২০২৪, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১২ দফা দাবিতে কর্মবিরতিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকতা-কর্মচারীরা

শহীদুজ্জামান শিমুল: পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির ম‌ধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণ ও চাকুরী স্থায়ীকরণসহ ১২ দফা দাবিতে কর্ম‌বির‌তি কর্মসূ‌চি পালন ক‌রে‌ছে সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমি‌তির কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৮ মে) পাটকেলঘাটায় অবস্থিত সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নি‌য়ে তারা এই কর্ম‌বির‌তি কর্মসূ‌চি পালন ক‌রেন।

‘বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক’ স্লোগানে এই কর্ম‌বির‌তি কর্মসূ‌চিতে জেলার ৭টি উপজেলায় কর্মরত পল্লী বিদ্যু‌তের বিলিং সহকারী, লাইনম্যান, মিটার রিডারসহ প্রায় সাড়ে ৭শ কর্মকতা কর্মচারী অংশ নেন।

এ সময় আন্দোলনকারীরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ, অভিন্ন সার্ভিস কোড প্রবর্তন, শুক্র-শনিবার ছুটি প্রদান, শ্রান্তি বিনোদনসহ অন্যান্য ছুটি প্রদান, যাতায়াত, ওভারটাইম ও টিফিন ভাতা প্রদান, বেতন স্কেল বৃদ্ধি, পদোন্নতি ও শিফটিং ডিউটি বাস্তবায়নের মাধ্যমে ন্যায়সংগত কর্মপরিবেশ তৈরিসহ ১২ দফা দাবি তুলে ধরেন।

কর্মবিরতি দিয়ে আন্দোলনকারীরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান সস্বলিত প্লাকার্ড উঁচিয়ে তাদের দাবি-দাওয়া সম্বলিত স্লোগান দিতে থাকেন।

এ সময় দাবি মেনে না নিলে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০