বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩০ এপ্রিল ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুশ গ্রামে ইউক্রেনের বোমায় দুজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি গ্রামে ইউক্রেনের বোমা হামলায় দুই বেসামরিক নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নরের বরাতে এই খবর জানিয়েছে রুশ মিডিয়া।
খবর আল-জাজিরা।

বোমা হামলার শিকার হওয়া ওই গ্রামের নাম সুজেমকা। এর অবস্থান দুই দেশের মধ্যবর্তী ফ্রন্টিয়ার থেকে পূর্বে। রোববার ব্রায়ানস্কের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ এই কথা জানান।

টেলিগ্রামে পোস্ট করা এক বার্তাইয় বোগোমাজ বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদের মাধ্যমে প্ররোচিত হয়ে চালানো হামলায় দুর্ভাগ্যবশত দুজন বেসামরিক নিহত হয়েছেন।

তিনি বলেন, প্রাথমিক উপাত্ত অনুযায়ী, একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর দুটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবা অব্যাহত রাখা হয়েছে।

এর আগে গভর্নর বলেছিলেন, সুজেমকায় একটি বোমা একটি আবাসিক ভবনে আঘাত করেছে। এতে আংশিক ক্ষতিসহ একজন আহত হয়েছেন।

পূর্বাঞ্চলীয় ইউক্রেনে মস্কোর কর্মকর্তারা জানিয়েছিলেন, দোনেৎস্কে ইউক্রেনের বোমায় ৯ জনের প্রাণ গেছে। এর মধ্যে আট বছর বয়সী এক শিশুও রয়েছে।

রাশিয়ার ভেতরে এমনকি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অঞ্চলে হামলার দায় প্রায় কখনো স্বীকার করেনি ইউক্রেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০