বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৫ জুলাই ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আফ্রিদিকে ছাড়িয়ে দ্রুততম ‘সেঞ্চুরির’ রেকর্ড বিলালের

স্পোর্টস ডেস্ক: এতদিন ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট শিকারি পেসার ছিলেন শাহিন আফ্রিদি। এবার তাকে শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়েছেন বিলাল খান। ওমানের এই পেসার মাত্র ৪৯ ওয়ানডে খেলেই উইকেটের সেঞ্চুরি করেছেন।

গতকাল বুধবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এই রেকর্ড গড়েছেন বিলাল। এই ম্যাচে খেলতে নামার আগে ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ছিল ৯৮টি। নামিবিয়ার বিপক্ষে ১০ ওভারে এক মেইডেইন সহ ৫০ রানের বিনিময়ে শিকার করেন ৩ উইকেট। তাতে ওয়ানডে ইতিহাসের প্রথম পেসার হিসেবে ৫০ ম্যাচের আগেই উইকেটের সেঞ্চুরি স্পর্শ করেন তিনি।

নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাসকে ফিরিয়ে রেকর্ডের পথে এগিয়ে যান তিনি। পরের ওভারেই ইয়ান ফ্রাইলিঙ্ককে এলবিডব্লিউ করে দেখা পান শততম উইকেটের।

ওয়ানডেতে দ্রুত উইকেট শিকারের সেঞ্চুরির তালিকায় পেসারদের মধ্যে এখন তিন নম্বরে আছেন মিচেল স্টার্ক। বাঁহাতি এই অজি পেসার ১০০ ছুঁয়েছিলেন ৫২ ম্যাচ খেলে।

পেস-স্পিন মিলিয়ে বিলাল অবশ্য তৃতীয় দ্রুততম একশ উইকেট শিকারি। ৪২ ম্যাচে ১০০ ছুঁয়ে গত বছর বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের লেগ স্পিনার সান্দিপ লামিছানে। ৪৪ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে রেকর্ডের দুইয়ে আছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!