বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাটিয়াডাঙ্গায় নির্মাণাধীন ব্রিজের পাশের বিকল্প রাস্তা তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

oplus_0

মেহেদী হাসান শিমুল: হঠাৎ বেতনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গায় নির্মাণাধীন ব্রিজের পাশে যাতায়াতের জন্য নির্মিত বিকল্প রাস্তাটি পানিতে তলিয়ে গেছে। এতে চলাচলে জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে।

জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণে ঝাউডাঙ্গা, হাজিপুর, বল্লী, আমতলা, খেজুরডাঙ্গী, থানাঘাটা, মাগুরা, বিনেরপোতা, নগরঘাটা, মিঠাবাড়ি, হরিণখোলা, মাছখোলা, শাল্ল্যেসহ ২০ থেকে ৩০টি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব গ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন স্লুইসগেট ও কালভার্টের মুখ খুলে দেওয়ার কারণে পানি বেতনা নদীতে নিষ্কাশিত হওয়ায় হঠাৎ বেতনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। একই সাথে পানির গতিবেগ বৃদ্ধি পাওয়ায় মাটিয়াডাঙ্গা ব্রিজের পাশে যাতায়াতের জন্য নির্মিত বিকল্প রাস্তাটি ভেঙ্গে পানিতে তলিয়ে গেছে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।

বেতনা নদীর পূর্বপাড়ের ১০ গ্রামের হাজার হাজার মানুষ রাস্তাটি দিয়ে চলাচল করে। এমনকি মাটিয়াডাঙ্গা খেয়াঘাটে বড় মাছের আড়ৎ আছে। স্কুল কলেজে যায় ছাত্র-ছাত্রীরা।

স্থানীয় গ্রাম্য ডাক্তার গৌতম সানা জানান, এখন বেতনা নদীর পূর্ব পাড়ের গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্স বা কোন যানবাহন যোগে সাতক্ষীরা সদরে নিয়ে যাওয়া খুব কঠিন হবে।

তিনি দ্রুততম সময়ে সেখানে একটি কাঠের ব্রিজ তৈরির দাবি জানান।

মাটিয়াডাঙ্গা গ্রামের আক্তার হোসেন বিপুল বলেন, আমাদের এলাকায় মৎস্য ঘের আছে। এখন মাছের খাবার আনতে ব্যাপক সমস্যা হচ্ছে। অনেক পথ ঘুরে আমাদের মাছের খাবারের গাড়ি আনতে হচ্ছে। এমনকি আমরা মাছ বিক্রি করতে যেতেও ভোগান্তির শিকার হচ্ছি।

স্থানীয় মাছ ব্যবসায়ী সাহেব আলী জানান, মাটিয়াডাঙ্গা বাজারে বড় মৎস্য সেড আছে। সেখান থেকে মাছ পরিবহন করে সাতক্ষীরায় নিয়ে আসতে হয়। এতে আমাদের অনেক ব্যয় হচ্ছে।

স্থানীয়রা জানান, দ্রুততম সময়ে মাটিয়াডাঙ্গায় নির্মাণাধীন ব্রিজের পাশে একটি বিকল্প ব্রিজ নির্মাণ করা দরকার। তা না হলে আমরা এই অত্যাধুনিক যুগে চরম ভোগান্তির শিকার হব।

এদিকে, মাটিয়াডাঙ্গায় ব্রিজ তৈরীর কাজে সংশ্লিষ্টদের সাথে কথা বললে তারা জানান, বেতনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়াই জনগণের চলার বিকল্প রাস্তাটি পানিতে ডুবে যাওয়ায় আমরাও স্থানীয়দের অনেক চাপে আছি। আমরা চেষ্টা করবো, অতি দ্রুত মানুষের চলাচলের ব্যবস্থা করে দেয়ার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০