বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩১ মার্চ ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনটিআরসিএর পঞ্চম বিজ্ঞপ্তি প্রকাশ: ৯৬ হাজার নিয়োগ

ডেস্ক রিপোর্ট: ৯৬ হাজার ৭৩৬ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পঞ্চম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ।

রোববার (৩১ মার্চ) দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করা হয়।

স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬ জন এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ জনসহ সর্বমোট ৯৬ হাজার ৭৩৬ জন নিয়োগ দেওয়া হবে। শূন্য পদের পদভিত্তিক তালিকা এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://ngi.teletalk.com.bd) এ ১৭ এপ্রিল দুপুর ১২টায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে।

আবেদনকারীর যোগ্যতা: আবশ্যিকভাবে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে, এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা-২০০৬ (সংশোধিত ২০১৫) এর বিধি ১০ (১) মোতাবেক বৈধ সনদধারী হতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবল তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে আবেদন করলে এবং তদনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে এই সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আবেদনকারীর বয়স: প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে।

প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল/কলেজ) একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন। পছন্দ দেওয়ার পর কোনো প্রার্থী যদি তার পছন্দ বহির্ভূত দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে অনলাইন আবেদন ফরমে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সচেতন হওয়ার আহ্বান

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১০

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১১

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

১২

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

১৫

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৬

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৭

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

১৮

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১৯

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

২০
error: Content is protected !!