বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১২ মার্চ ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় কপোতাক্ষ নদ থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদ থেকে শেখ লুৎফর রহমান লুতু নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মার্চ) উপজেলার খেশরা ইউনিয়নের ছোটচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শেখ লুৎফর রহমান লুতু সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার কিছু মানুষ খেশরার ছোটচর ঘেরের পার্শ্ববর্তী নদীর চরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পাশেই তার জুতাও ছিল।

শেখ লুৎফর রহমান লুতুর ছোট ভাই শেখ হাবিব বলেন, তিনি জন্মগতভাবে মানসিক ভারসাম্যহীন। ছোট বেলা থেকেই পানির প্রতি তার আলাদা একটা ঝোঁক ছিল। পানি দেখলেই সেখানে ঝাপিয়ে পড়তেন এবং সেখানে গোসল করতেন। সোমবার থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। খেশরা ছোটচর ঘেরের পার্শ্ববর্তী নদীর চরে তাকে অনেকেই গোসল করতে দেখেছেন বলে আমরা জানতে পেরেছিলাম। পরে তার খোঁজ আর কেউ দিতে পারেনি।

তিনি আরও বলেন, খেশরার ছোটচর এলাকায় তাকে যেখানে স্থানীয়রা গোসল করতে দেখেছিল একদিন পর তারই ২০০-৩০০ গজ দূরে তার মরদেহ পাওয়া গেছে।

খেশরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিউল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে কোনো এক সময় নদীতে নেমে পানির নীচে তলিয়ে যায় সে। পরে মরে ভেসে ওঠে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

তালা প্রেসক্লাবের সভা

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত

দেশের ১৮ কোটি মানুষ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

ঘুমানোর আগে স্ক্রিন নয়, বই || ‎তারিক ইসলাম

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিলেন শান্তরা

বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১০

সমুদ্র পর্যটনে নতুন সম্ভাবনা সুন্দরবনের সৈকত || মো: মামুন হাসান

১১

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর

১২

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

১৩

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

১৪

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

১৫

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

১৬

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

১৭

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

১৮

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

১৯

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!