বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ৭ দিনের মধ্যে সরকার গঠন, প্রেসিডেন্ট নির্বাচন ৮ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জাতীয় ও প্রতিটি প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে। এরপর শুরু হবে সরকার গঠনের প্রক্রিয়া। আর তা শেষ হতে হবে ২ মার্চের মধ্যে। এর পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে চায় পিএমএলএন-পিপিপি জোট। সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি দৈনিক দ্য নিউজ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের সংবিধানের ৪১(৫) অনুচ্ছেদ অনুযায়ী, আসন্ন সিনেট নির্বাচনের আগে ৯ মার্চের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি বিবেচনা করছে শাহবাজ শরিফের পিএমএল-এন এবং বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি।
৪১(৫) অনুচ্ছেদ অনুসারে, পাকিস্তানে প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার ৩০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার কারণে যদি ওই সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে, সেক্ষেত্রে সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।
সূত্র জানিয়েছে, পিপিপি, পিএমএল-এন ও তাদের অংশীদাররা চায়, বর্তমান সিনেটের মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী ৮ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হোক। এরপর সিনেট নির্বাচন করতে চায় শাহবাজ-বিলওয়ালদের জোট।
এর আগে, গত মঙ্গলবার পিএমএল-এন এবং পিপিপি ঘোষণা দেয়, তারা আসিফ আলি জারদারিকে প্রেসিডেন্ট এবং শাহবাজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করার বিষয়ে সম্মত হয়েছে।
পিপিপি’র সিনেটর ফারুক এইচ নায়েক বলেছেন, সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এর মানে হলো, আগামী ৯ মার্চের আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত: বিবিসি

কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপণ

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি: বারী সভাপতি, রাজ্জাক সম্পাদক

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

১০

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

১১

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

১২

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

১৩

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১৪

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৫

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

১৬

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

১৭

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

১৮

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

১৯

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

২০
error: Content is protected !!