বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

উপকূলীয় প্রতিনিধি: খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুন্দরবন প্রেসক্লাব শ্যামনগর সাতক্ষীরা।

সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপপ্রয়াস। প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

বিবৃতিদাতারা হলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, সহ-সভাপতি পীযূষ বাউলিয়া পিন্টু ও মাহফুজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, সদস্য সাংবাদিক এম এ রশিদ আশিকুজ্জামান লিমন, মোঃ আক্তার হোসেন, মোঃ আলামিন গাজী, ইয়াসিন আলম সুমন, আব্দুর রাকিব, আব্দুল্লাহ আল মামুন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আব্দুল কাদের, আহমেদ রাজু, তৌহিদুর রহমান লিটন, দীপক মিস্ত্রি, জি এম রুস্তম আলি, মোঃ আইয়ুব আলী, ফজলুল হক, নজরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

২

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৩

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৪

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৫

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৬

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৭

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

৮

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

৯

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১০

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১১

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১২

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৩

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৪

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৫

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৬

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৭

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

১৮

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা: সান্টু চৌধুরী সভাপতি, রনজু সম্পাদক

১৯

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে সাবেক কাউন্সিলর সাগরের খাদ্য সামগ্রী বিতরণ

২০