বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে’র আহ্বান

ডেস্ক রিপোর্ট: নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে চিঠি লিখে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস-সিপিজে।

সোমবার (২৭ এপ্রিল) আইনমন্ত্রীকে পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়।

চিঠিতে সিপিজে সরকারকে সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে এবং ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

চিঠিতে বলা হয়, এই সাংবাদিকদের হত্যার অভিযোগে ১৮ মাসেরও বেশি সময় ধরে আটক রাখা হয়েছে, যার জন্য কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং কোনো অভিযোগপত্রও দাখিল করা হয়নি।

চিঠিতে সিপিজে জানায়, পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রতিশোধ হিসেবে সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ৬০০ দিনেও আইনানুগ বিধি লঙ্ঘন করে, সাংবাদিকদের গ্রেপ্তারের অভিযোগের স্বপক্ষে পুলিশ অভিযোগপত্র দাখিল করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করা হয়।

চিঠিতে সিপিজে গুরুতর মানবিক উদ্বেগও প্রকাশ করে জানায়, সাংবাদিক শ্যামল দত্তের হৃদরোগ এবং গুরুতর স্লিপ অ্যাপনিয়ার মতো নথিভুক্ত সমস্যা রয়েছে, যেগুলোর মূল্যায়ন করা হয়নি। মোজাম্মেল হক বাবু ২০২৩ সালের শেষের দিকে প্রোস্টেট ক্যান্সারের জন্য একটি বড় ধরনের অস্ত্রোপচার করালেও, তিনি কোনো ফলো-আপ যত্ন পাননি এবং ফারজানা রূপাকে ২০২৪ সালের নভেম্বরে দুই সপ্তাহের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য সংরক্ষিত একটি কনডেমনেশন সেলে আটকে রাখা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০