বাংলাদেশ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের খাটুয়ামারি গ্রামে প্রতিপক্ষের হামলায় হাফিজুর রহমান (৪৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার খাটুয়ামারি গ্রামের মৃত আশরাফ গাজীর ছেলে হাফিজুর রহমান নিজ পৈত্রিক ভিটায় বাড়ির কাজ করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ১৫ থেকে ২০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীদের মধ্যে ছিলেন ভ্যাকটমারি গ্রামের নুর হোসেন, মিলন গাজী, সাবেক ইউপি সদস্য হামিদ সরদার, আজমল গাজী, ওহাব গাজী, আজম গাজী, হাফিজুল গাজী, মতি গাজীসহ আরও কয়েকজন। তারা হাফিজুর রহমানকে বেধড়ক মারধর করে তার দুই পা ও বাম হাত ভেঙে দেয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।

ঐ সময় তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত হাফিজুর রহমান দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে তার ওপর এ হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত হাফিজুরের পরিবার।

এবিষয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আফরোজ জানান, আহত হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির মধ্যেই বদলি ওসি মাসুদুর রহমান

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহাদী

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২১ আগস্ট, সময় এক সপ্তাহ

কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময়

১০

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময়

১৩

শার্শার ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

১৪

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

১৫

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

১৬

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

১৭

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

১৮

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

১৯

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

২০
error: Content is protected !!