বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

ডেস্ক রিপোর্ট: দেশের সাত বিভাগের জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের সাত বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া এসব বিভাগের নদীবন্দরগুলোর জন্য সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য কালবৈশাখী ঝড়ের এই বিশেষ সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির এক বিশেষ বুলেটিনে বলা হয়, আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পৃথক আরেকটি বিশেষ বুলেটিনে বলা হয়, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ২নং সতর্ক সংকেত জারি করা হয়েছে।

এতে আরও বলা হয়, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১০

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১১

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১২

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৩

রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক সিন্ডিকেট, নিয়ন্ত্রণে ‘সুজন’

১৪

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

১৫

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

১৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

১৭

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে’র আহ্বান

১৮

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

১৯

শ্যামনগরের নান্টু ৩০ হাজার পিস ইয়াবাসহ ফরিদপুরে আটক

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705