বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সচেতন নাগরিক কমিটির (সনাক-সাতক্ষীরা) উদ্যোগে এবং টিআইবির সহায়তায় অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত এই সভায় হাসপাতালের সিটিজেন চার্টার ও তথ্য বোর্ড প্রদর্শন, বহির্বিভাগে বিনামূল্যের ওষুধের সংকট হ্রাস, টিকিট ও ওষুধ কাউন্টারে নারী-পুরুষের জন্য পৃথক লাইন চালু, হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, রোগীদের খাবারের মান উন্নয়ন, ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন, রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য করার প্রবণতা বন্ধ, দালালদের দৌরাত্ম্য রোধ এবং নার্সদের সৌজন্যমূলক আচরণ নিশ্চিতকরণসহ বিভিন্ন সুপারিশ উঠে আসে।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খোদা। স্বাগত বক্তব্য রাখেন সনাক-সাতক্ষীরার স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহবায়ক ডা. সুশান্ত কুমার ঘোষ।

বক্তব্য রাখেন সনাক-সাতক্ষীরার স্বাস্থ্যবিষয়ক উপকমিটির যুগ্ম আহবায়ক কল্যাণ ব্যানার্জি, এসিজি সমন্বয়ক রায়হাতুল জান্নাত, সহ-সমন্বয়ক উজ্জ্বল মাখাল এবং ইয়েস সদস্য মো. মাসুম বিল্লাহ। সভা পরিচালনা ও তথ্য উপস্থাপন করেন টিআইবির এরিয়া সমন্বয়কারী আল-আমিন।

সভায় সভাপতির বক্তব্যে ডা. শেখ কুদরত-ই-খোদা বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হাসপাতালে সেবার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতির অংশ হিসেবে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!