বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

ডেস্ক রিপোর্ট: মেটা কর্তৃপক্ষ পুরনো অপারেটিং সিস্টেম চালিত ফোন ব্যবহারকারীদের দুঃসংবাদ দিয়েছে। যেখানে বলা হয়েছে,যদি কেউ ১০ বা ১২ বছরের পুরনো কোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, তবে সাবধান! চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে অনেক পুরনো মডেলে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব হবে না। মেটা কর্তৃপক্ষ পুরনো অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলোর জন্য তাদের সাপোর্ট বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

কোন ফোনগুলো ঝুঁকিতে আছে?

সূত্র অনুযায়ী, বিশেষ করে যে স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড ৫ বা ৫.১ ভার্সনে চলছে, সেগুলোতে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না।

এক প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৬-এর আগের অপারেটিং সিস্টেম চালিত সব ডিভাইসে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হয়ে যাবে। এর ফলে বিশ্বজুড়ে লাখ লাখ পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপটি অকেজো হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

কেন এই সিদ্ধান্ত?

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানায়, অ্যাপটির ইউজার ইন্টারফেস, নিরাপত্তা ব্যবস্থা এবং নতুন ফিচার নিয়মিত আপডেট করা হচ্ছে। বর্তমানে Meta Platforms কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–নির্ভর আধুনিক ফিচার যুক্ত করছে, যা চালাতে উন্নত হার্ডওয়্যার প্রয়োজন। তাই ব্যবহারকারীদের নিরাপত্তা ও পারফরম্যান্স নিশ্চিত করতে পুরনো সিস্টেমের সাপোর্ট বন্ধ করা হচ্ছে।

ব্যবহারকারীদের করণীয়

বিশেষজ্ঞরা বলছেন, যারা এখনো পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করছেন, তাদের দ্রুত নতুন ডিভাইসে আপগ্রেড করা উচিত। পাশাপাশি ৮ সেপ্টেম্বরের আগেই গুরুত্বপূর্ণ চ্যাট, ছবি ও অন্যান্য ডেটা ব্যাকআপ নিয়ে নতুন ডিভাইসে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের পর পুরনো ডিভাইসে থাকা সব চ্যাট হিস্ট্রি ও মিডিয়া ফাইল হারিয়ে যেতে পারে। এরপর থেকে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র অ্যান্ড্রয়েড ৬ বা তার পরবর্তী ভার্সনগুলোতেই ব্যবহার করা যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!