বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

​কয়রা (খুলনা) প্রতিনিধি: উপকূলীয় জনপদ খুলনার কয়রায় বাল্যবিবাহের অভিশাপ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দারিদ্র্যের কারণে ঝরে পড়া কিংবা অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসা রোধ করতে ১০০ জন শিক্ষার্থীর পরিবারকে দেওয়া হয়েছে সুদমুক্ত ঋণ।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভা কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমাল ফাউন্ডেশন’ এর উদ্যোগে এই সহায়তা প্রদান ও প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় অনেক পরিবার চরম আর্থিক সংকটের মুখে পড়ে মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দেয়। এই প্রবণতা বন্ধে কেবল সচেতনতা নয়, বরং পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। আমাল ফাউন্ডেশনের ‘বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প For Purpose of Preventing and Responding to Child Marriage and Early Unions এর আওতায় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থীর পরিবারকে এই ঋণের আওতায় আনা হয়েছে, যেন তারা স্বাবলম্বী হয়ে সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে পারে।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, বাল্যবিবাহ কেবল সামাজিক ব্যাধি নয়, এটি আমাদের শিক্ষার পথে সবচেয়ে বড় অন্তরায়। মেয়েদের শিক্ষার পথ সুগম করতে পারলে বাল্যবিবাহের হার এমনিতেই কমে আসবে। এই সুদমুক্ত ঋণ প্রান্তিক পরিবারগুলোর জন্য এক নতুন আশার আলো।

​আমাল ফাউন্ডেশনের সহকারী পরিচালক সারাহ জাবীন কৃষ্টির সভাপতিত্বে ও ​মোঃ আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

সভাপতির বক্তব্য সংস্থাটির সহকারী পরিচালক সারাহ জাবীন কৃষ্টি
জানান, মাঠপর্যায়ে জরিপ করে দেখা গেছে—অর্থনৈতিক সংকটই বাল্যবিবাহের প্রধান কারণ। তাই শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরাসরি পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। বর্তমানে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে এ নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চলছে।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা মনে করেন, ঋণের অর্থ দিয়ে ছোটখাটো আয়ের উৎস তৈরি করতে পারলে মেয়েদের বোঝা হিসেবে দেখার মানসিকতা দূর হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির অভিযোগে এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, প্রথম ভাগ্যবান খাইরুল ইসলাম

জোরপূর্বক পুশইন, দ্রুততম সময়ে নিজ দেশে ফিরতে চান সাহিদা

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

১০

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

১১

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

১২

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১৩

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১৪

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১৫

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৬

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৭

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৮

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৯

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

২০
error: Content is protected !!