বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ার মাতকাটি গ্রামের স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধন করেন।

এতে বক্তারা বলেন, আমরা গরীব মানুষ। মানুষের ১০ বিঘা জমি লিজ নিয়ে আমরা ভাগে করি। কিন্তু ক্ষমতাসীন দল বিএনপির পরিচয়ে স্থানীয় রফিক, সেলিম, শহিদুল, ভঞ্জন, সাগরসহ অন্যান্যরা আমাদের ফসল নিয়ে আটকে রেখেছে। পুকুরের মাছ ধরে বিক্রি করে দিয়েছে। আমরা তাদের হাত থেকে মুক্তি চাই। আমরা সরকারের নিকট বলতে চাই, আপনার দলকে ব্যবহার করে তারা আমাদের মতো কৃষকদের পথে বসিয়ে দিচ্ছে।

কৃষক মুজাহিদুল বলেন, আমি ২ বছর জমি ভাগে করে খাই। এই জমিতে শস্য লাগানোর পর যখন কাটতে যাবো, তখন তারা ক্ষেতের শস্য কেটে নিয়ে যায়। তাদের দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ। তারা ধান লাগানোর জন্য আমাদের কাছে ১০ হাজার টাকা চেয়েছিলো। আমরা ৫ হাজার টাকা দেই। তারপরও আমাদের ফসল কেটে নিয়ে গেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় মহাব্বত গাজী, জাহাঙ্গীর গাজী, হান্নান গাজী, তরিকুল গাজী, গোপাল মন্ডল, গোবিন্দ মন্ডল, মুজাহিদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!