বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপে কার্ডের নিয়মে আসছে বড় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলো যাতে বড় তারকাদের ছাড়াই খেলতে না হয়, সেজন্য কার্ডের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। আসন্ন ২০২৬ বিশ্বকাপে ফুটবলারদের জন্য দুইবার ‘ইয়েলো কার্ড অ্যামনেস্টি’ বা কার্ডের দায়মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

সাধারণত আগের বিশ্বকাপগুলোতে কেবল কোয়ার্টার ফাইনালের পর হলুদ কার্ডের হিসাব মুছে ফেলা (ওয়াইপ আউট) হতো। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন আসরে ৪৮টি দল অংশ নেওয়ায় ম্যাচ সংখ্যা বাড়ছে।

ফলে যোগ হয়েছে অতিরিক্ত একটি রাউন্ড (রাউন্ড অব ৩২)। এই বাড়তি চাপের কথা মাথায় রেখেই ফিফা চাচ্ছে গ্রুপ পর্বের শেষে একবার এবং কোয়ার্টার ফাইনালের পর আরেকবার হলুদ কার্ডের হিসাব শূন্য করে দিতে।

মঙ্গলবার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের সভায় এই নতুন নিয়মটি নিয়ে আলোচনা ও চূড়ান্ত অনুমোদনের কথা রয়েছে। ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, খেলোয়াড়দের ওপর থেকে অনাকাঙ্ক্ষিত নিষেধাজ্ঞার ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পুরানো নিয়ম বহাল থাকলে, কোনো খেলোয়াড় কোয়ার্টার ফাইনালের আগে পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে হলুদ কার্ড পেলেই সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে পারতেন। কিন্তু নতুন নিয়মে গ্রুপ পর্বের কার্ড গ্রুপ পর্বেই শেষ হয়ে যাবে।

এরপর নকআউট পর্বে (রাউন্ড অব ৩২ থেকে কোয়ার্টার ফাইনাল) পুনরায় নতুন করে কার্ডের হিসাব শুরু হবে। অর্থাৎ, কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ হতে হলে হয় গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতে কার্ড পেতে হবে, অথবা নকআউট পর্বের তিন ম্যাচের দুটিতে কার্ড পেতে হবে।

ফিফা মনে করে, এই পদ্ধতিতে কার্ডের বোঝা কমিয়ে আনা সম্ভব হবে এবং দলগুলো তাদের সেরা একাদশ নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মাঠে নামার সুযোগ পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে কার্ডের নিয়মে আসছে বড় পরিবর্তন

সাতক্ষীরায় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

১০

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

১১

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

১২

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১৩

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১৪

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১৫

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৬

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

১৭

রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক সিন্ডিকেট, নিয়ন্ত্রণে ‘সুজন’

১৮

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

১৯

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705