বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১০ জানুয়ারি ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সঠিক নিয়মে হয়নি, সরকার নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক নিয়মে হয়নি, সরকার নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, আমরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তারা আজ শপথ নিলাম, আমরা সংসদে আছি। আমরা সংসদকে কার্যকর করার জন্য এর আগেও চেষ্টা করেছি, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, জনগণের পক্ষে কথা বলার জন্য। আমাদের রাজনীতি হবে জনগণের পক্ষের রাজনীতি, সরকারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।

বিরোধী দলের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা কী হতে পারব, সেটা জানি না। সংসদে এসেছি জনগণের পক্ষে কাজ করার জন্য। জনগণের পক্ষে আমরা আছি। বিরোধী দল কে হবে, সেটা ঠিক করা আমার দায়িত্ব নয়, যাদের দায়িত্ব তারা ঠিক করবে। সংসদের একটা কার্যপ্রণালী বিধি আছে, এসব বিষয়ে সেখানে বলা থাকে। এটা আমার দায়িত্বের মধ্যে পড়েনি, তাই আমি এটা বলতে পারব না।

নির্বাচন কেমন হয়েছে জানতে চাইলে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচন সঠিক নিয়মে হয়নি, মোটামুটি সরকার নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে। সরকার যেখানে নির্বাচন সুষ্ঠু করতে চেয়েছে, সেখানে সম্পন্ন সুষ্ঠু নির্বাচন হয়েছে। যেখানে কাউকে পাস করিয়ে আনতে চেয়েছে, সেখানে সেভাবেই করেছে। সার্বিকভাবে পরিস্থিতি যেটা ছিল, সেখানে বলপ্রয়োগ, অর্থের প্রয়োগ করে বিশেষ করে সরকারি দলেরই স্বতন্ত্র প্রার্থী, তাদের মধ্যে ফ্রি স্টাইল ছিল, যে যত দখল করতে পারে। আমার আসনে একেবারে পারফেক্ট নির্বাচন হয়েছে। অনেক আসনে সরকার যেভাবে চেয়েছে, সেভাবে নির্বাচন হয়েছে।

জাতীয় পার্টির কার্যালয়ে ঝামেলাপূর্ণ পরিবেশ তৈরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের কথাবার্তা আমি যতটুকু দেখলাম এবং শুনলাম, এটা অদ্ভুত বিষয় আমার কাছে মনে হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীর কেন যেন একটা ধারণা হয়েছে, তাদের মনোনয়নও আমি দেব, টাকা পয়সাও আমি দেব, ভোটে পাস না করলে, তাদের আমি পাস করিয়ে আনব। এ ধরনের মনোবৃত্তি অনেকের মধ্যে জন্ম নিয়েছে। মনোনয়ন তো আমি দিইনি, মনোনয়ন বোর্ড দিয়েছে। অনেককেই দেখলাম মনোনয়ন চাননি, তারাও দেখলাম এখন দাবি করছেন। সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সব কিছুই স্বচ্ছভাবে করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

১০

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

১১

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১২

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১৩

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১৪

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৫

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

১৬

রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক সিন্ডিকেট, নিয়ন্ত্রণে ‘সুজন’

১৭

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

১৮

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

১৯

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705