বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৩ ডিসেম্বর ২০২৩, ৪:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রওশন এরশাদ দলের কেউ না: চুন্নু

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, রওশন এরশাদ জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক, তিনি দলীয় কোনো পদ হোল্ড করেন না। তিনি দলের কেউ নন বলেও তিনি জানান।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বনানীর জাপা চেয়ারম্যান জিএম কাদেরের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, জোট-মহাজোটের বিষয়ে আমরা নির্বাচন কমিশনে কোনো দরখাস্ত করিনি। আরপিও অনুযায়ী যদি জোট-মহাজোট করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়ে জানিয়ে দিতে হয়। আমরা জানাইনি কারণ আমরা প্রথম থেকেই জোট-মহাজোটে যাওয়ার সিদ্ধান্তে নেই।

তিনি বলেন, গত রাতের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতাদের সঙ্গে আমরা অনেকক্ষণ আলাপ করেছি, খোশ-গল্প করেছি। নির্বাচন কীভাবে, যাতে ভালোভাবে হয়। ভোটাররা কীভাবে আসবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কী হবে, প্রশাসনের কী ভূমিকা থাকবে, শৃঙ্খলা বাহিনীর কী ভূমিকা থাকবে, নির্বাচন কমিশনের কী ভূমিকা থাকবে, আওয়ামী লীগের কর্মীদের কী ভূমিকা থাকবে—এসব নিয়ে অনেক আলোচনা করেছি।

তাদের কেউ বিশ্বাস না করলেও ভালো করে রাতে ভোজ দিয়েছেন। নৈশভোজ আমাদের খেতে দিয়েছেন, আমরা খেয়েছি। পেট ভরে খেয়েছি। কাজেই আমার মনে হয় না যে, উনারা যে বলছেন বিশ্বাস করেন না; বিশ্বাস না করলে কারও বাড়িতে দাওয়াত দিয়ে এত আলাপ করে খাওয়াতেন না নিশ্চয়ই, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনে এসেছি নির্বাচন করার জন্য, না করার জন্য না। নির্বাচন করার শর্ত হিসেবে আমাদের একটাই দাবি, নির্বাচনের পরিবেশ এমন হতে হবে যেন ভোটারদের আস্থা আসে। আর কোনো দাবি আমাদের নেই।

শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি না জানতে চাইলে চুন্নু বলেন, আমরা নির্বাচন করতে এসেছি। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য, নাটক করার জন্য আসিনি। নির্বাচন করব এবং নির্বাচন করে আগামীতে ক্ষমতায় যাব সেই স্বপ্নেও আমরা বিভোর। আওয়ামী লীগ বিরোধী দলে যাবে সে রকম চিন্তাই আমাদের মধ্যে আছে। কাজেই নির্বাচন থেকে চলে যাব কেন!

এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, উনাকে (রওশন এরশাদ), উনার ছেলেকে এবং আরেকজনকে আপনাদের মাধ্যমে বারবার বলেছি। উনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে টেলিফোনে আলাপ হয়েছে। উনি নিজেই বলেছেন নির্বাচন করবেন এবং ফরম নেবেন। আমি বলেছি, আপনি নির্দেশ দিলে ফরম আমি আপনার বাসায় দিয়ে আসব। উনি বলেছেন লোক পাঠাবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রাত ১০টা পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম। তারপর তিনি সংবাদ সম্মেলনে বললেন যে, নির্বাচনে যাবেন না। এখন দোষ কার আপনারা চিন্তা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১০

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১১

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১২

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৩

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

১৪

রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক সিন্ডিকেট, নিয়ন্ত্রণে ‘সুজন’

১৫

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

১৬

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

১৭

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

১৮

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে’র আহ্বান

১৯

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705