বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ জুলাই ২০২৩, ২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমেরিকায় একসঙ্গে শাকিব-অপু, মুখ খুললেন বুবলী

বিনোদন ডেস্ক: কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। পেছনের নানা গুঞ্জন, তীক্ত অভিজ্ঞতাকে ভুলে পুনরায় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে একত্রে ঘুরে বেড়াচ্ছেন তারা।

এদিকে সুদূর মার্কিন মুলুকে এই দুই তারকার মিলনের পর থেকেই আবারও এক ছাদের নিচে দুজনের বাস করার গুঞ্জন শোনা যাচ্ছে।

বিষয়টি নিয়ে অনেকেই খুঁজে বেড়াচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলীকে। কারণ শাকিবের দ্বিতীয় সন্তানের মা তিনি। যদিও এই ইস্যুতে শুরু থেকেই মুখে কুলুপ এঁটেছেন বুবলী। এ পর্যন্ত কোথাও কোনো মন্তব্যও করতে দেখা যায়নি তাকে।

তবে সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে শাকিব-অপুর বিষয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। যেখানে বুবলীর স্পষ্ট উত্তর, ‘এসব নিয়ে ভাবতেই চান না তিনি।’

এই নায়িকার ভাষ্য, ‘শেহজাদের বাবাও আমি, মা-ও আমি। অনেক দায়িত্ব। ওর যত্ন নেওয়া, সিনেমার কাজ, সব মিলিয়ে আমি ব্যস্ত সময় পার করছি। এরমধ্যে অন্য কিছু ভাবার সময়ই নেই। আমার পুরোটা সময় সন্তান এবং নিজের জন্য।’

তবে কি শাকিবের সঙ্গে তার পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে গেছে? আর কখনও তারা এক হবেন না? এমন প্রশ্নের উত্তরে বুবলীর উত্তর, ‘নো কমেন্টস’।

বেশ কয়েক দিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছে, ফের মিলিত হচ্ছেন শাকিব-অপু। এ ব্যাপারে শাকিব মুখ না খুললেও সংবাদমাধ্যমে কথা বলেছেন অপু।

অভিনেত্রীর ভাষ্য, ‘তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। আমার মা–বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা–বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।’

এদিকে যুক্তরাষ্ট্রের পরে এবার শাকিব-অপুর নতুন গন্তব্য কানাডা। সোমবার (২৪ জুলাই) বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। সেখানকার একটি পার্কে ‘ফায়ার ওয়ার্ক’ প্রদর্শনীর সময় লাইভে আসেন তিনি। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই লাইভে অপুকে এক মুহূর্তের জন্য দেখা গেলেও দেখা যায়নি শাকিব কিংবা জয়কে। তবে বাবা-ছেলের কথোপকথন নেপথ্যে শোনা যাচ্ছিল। এ সময় ছেলেকে ‘ফায়ার ওয়ার্ক’ দেখাচ্ছিলেন শাকিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০