বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ এপ্রিল ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরকে উড়িয়ে পরের রাউন্ডে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: রেফারির ম্যাচ শেষের বাশি। সিঙ্গাপুরের জিলান বাসার স্টেডিয়াম রুপ নিল যেন ঢাকার কমলাপুর কিংবা বঙ্গবন্ধু স্টেডিয়ামে। গ্যালারীতে বাংলাদেশের জয় উল্লাস। গ্যালারীতে থাকা প্রবাসীদের ফেসবুক লাইভে এমন উচ্ছসই দেখা গেছে। এএফসি অ-১৭ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ে বাংলাদেশ ৩-০ গোলে স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়েছে। এই জয়ে বাংলাদেশ বাছাই পর্বের পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।

এএফসি অ-১৭ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ের রাউন্ড-১ এ বাংলাদেশ ডি গ্রুপে পড়েছিল। ডি গ্রুপের তিন দলের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ ছয় পয়েন্ট নিয়ে বাছাইয়ের রাউন্ড -২ নিশ্চিত করেছে। রাউন্ড-১ বাছাইয়ে ৮ গ্রুপে ২৯ দেশ অংশ নিয়েছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন রাউন্ড-২ বাছাই খেলবে। ১৬-২৪ সেপ্টেম্বর রাউন্ড-২ বাছাই অনুষ্ঠিত হবে। আট দল দুই গ্রুপে হবে। বাছাইয়ের পরবর্তী গ্রুপিং এবং ভেন্যু পরবর্তীতে নির্ধারণ হবে। বাছাইয়ের রাউন্ড -২ এর দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন, রানার্স আপ আগামী বছর ৭-২০ এপ্রিল ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাছাই পর্ব থেকে যাওয়া চার দলের সঙ্গে সরাসরি খেলার সুযোগ পাবে চার দল। স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে জাপান, চীন ও উত্তর কোরিয়া সরাসরি খেলবে ২০১৯ সালে এএফসি অ-১৬ নারী চ্যাম্পিয়নশীপের সেরা তিন হওয়াতে।

আজ বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল একটু চাপে থেকেই। ড্র হলে স্বাগতিক সিঙ্গাপুর পরের বাছাই খেলবে। কারণ গোল ব্যবধানে তারা এগিয়ে। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ স্বাগতিকদের চাপে রাখে। গ্যালারী থেকে রুমা-প্রীতিরা তুমুল উৎসাহ-উদ্দীপনা পেয়েছেন। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। এই গোল বাংলাদেশকে লীডে থেকে বিরতিতে ড্রেসিংরুমে ফেরায়।

বিরতির পরও খেলার লাগাম ছোটন বাহিনীর হাতে। পুনরায় খেলা শুরু হওয়ার মিনিট দশেক পর আরেকবার পেনাল্টি পায় বাংলাদেশ। এবারও শট নেন প্রীতি। আবারও গোল করলে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাড়ে। ৬২ মিনিটে সুলতানা আক্তার আরেকটি গোল করলে বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!