বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নারী ক্রিকেট দলে নেতৃত্বে আসছে পরিবর্তন। এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি।
তবে ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন তিনি।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দিতে চান নিগার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাপান থেকে চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি।

২০২২ সালে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নেন নিগার।
তার নেতৃত্বের অন্যতম বড় সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই আসরে স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ।
সেই টুর্নামেন্টে ব্যাট হাতে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে সাতটি ডিসমিসাল করেন নিগার।

তবে টি-টোয়েন্টিতে নিগারের নেতৃত্বের সময়টা সবসময় সাফল্যে মোড়ানো ছিল না। ২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার এবং স্কটল্যান্ড-নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে মিশ্র ফল পায় দল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচে বাংলাদেশের জয় ছিল দুটি। এসব ফলাফলের পর টি-টোয়েন্টিতে নিগারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে গেলে এই সংস্করণে নতুন নেতৃত্বের অধীনে খেলবে বাংলাদেশ। তবে ওয়ানডেতে নিগারই দলের নেতৃত্ব চালিয়ে যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!