বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে বসতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। একই দিনে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে স্বাগতিক বাংলাদেশ।

প্রকাশিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে রাতে। ৫ নভেম্বর রাত ৮টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ১১ নভেম্বর একই সময়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ভারত-পাকিস্তান ম্যাচের পর রাত ৮টায় অনুষ্ঠিত হবে ভুটান-বাংলাদেশ ম্যাচ।

গ্রুপ পর্বের দ্বিতীয় দিনে, ৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় খেলবে শ্রীলঙ্কা ও ভুটান।

১১ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ভারত ও মালদ্বীপের ম্যাচের পর রাত ৮টায় মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

গ্রুপ পর্ব শেষে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল বিকেল ৩টায় এবং দ্বিতীয়টি রাত সাড়ে ৮টায় শুরু হবে। এরপর ১৭ নভেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

তবে প্রকাশিত সূচিটি এখনো চূড়ান্ত নয়। নেপালের অংশগ্রহণ নিশ্চিত হলে সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সাফ। সেক্ষেত্রে টুর্নামেন্ট শুরুর তারিখ এক দিন এগিয়ে ৪ নভেম্বর হতে পারে। নেপালের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর সংশোধিত ও চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে।

ঘরের মাঠে এবারের সাফে নিজেদের দর্শকদের সামনে ভালো করার সুযোগ থাকছে বাংলাদেশের। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে লাল-সবুজের প্রতিনিধিদের শিরোপা জয়ের অভিযান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১০

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১২

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১৩

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৪

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৫

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৬

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১৭

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১৮

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৯

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

২০
error: Content is protected !!