
সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা অনুষ্ঠিত হযেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ইউপি চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট তুলে ধরেন ইউপি প্রশাসনিক মো: রফিকুল ইসলাম।
আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামের অধীনে এনগেজ নাউ প্রকল্পের আওতায় স্বদেশ এই সভার আয়োজন করে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ঝুমুর ব্যানার্জী, প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম, প্যারালিগ্যাল মো: শরিফুল ইসলাম হিসাবরক্ষক তাপস বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন