
ডেস্ক রিপোর্ট: দীর্ঘ আট বছর ধরে বন্ধ ছিল বোলার হান্ট বা বিসিবির প্রতিভা অন্বেষণ প্রোগ্রাম। টেলিকম অপারেটর রবির সহায়তায় পরিচালিত বিসিবির বহুল আলোচিত ‘বোলার হান্ট’ কর্মসূচি বন্ধ থাকা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করেছেন তামিম ইকবাল।
একই সঙ্গে তিনি জানান, দীর্ঘ বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে এই বোলার হান্ট কর্মসূচি, যেখানে এবার ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও রাখা হচ্ছে বিশেষ সুযোগ।
তিনি আরও যোগ করেন, ‘আমরা রিশাদ আর এবাদতের কথা বলি কারণ তারা বাংলাদেশ ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করছে। কিন্তু আরও অনেক ক্রিকেটার আছে যারা এর মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাদের পরিবারকে চালাচ্ছে, বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করছে। সো এই ৭-৮ বছরের গ্যাপ এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ঠিক হয় নাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যর্থতা।’
সাবেক এই অধিনায়ক জানান, এবার শুধু ফাস্ট বোলার নয়, বরং যে কোনো ধরনের বোলিং প্রতিভাকে খুঁজে বের করতেই এই উদ্যোগের পরিধি বাড়ানো হয়েছে।
তামিম বলেন, ‘উই ওয়ান্টেড টু গিভ দিস নেম- বোলার হান্ট, বিকজ নট ওনলি ফোকাসিং অন দ্য ফাস্ট বোলার্স। ইট ক্যান বি আ স্পিনার, ইট ক্যান বি আ মিস্ট্রি স্পিনার অর এনিওয়ান। প্লাস আলোচনার মাধ্যমে এই দুই সাইড থেকেই আমরা যেটা চেয়েছি যে আমরা এবার মেয়েদের জন্য একটা বোলার হান্ট একসাথে করব।’
আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া পর্যায়ে সেরা কোচ এবং জাতীয় দলের তারকা ক্রিকেটারদের এই কর্মসূচিতে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তামিম বলেন, ‘জাস্ট একটা প্রোগ্রাম হচ্ছে, আমরা বিসিবির তরফ থেকে দুইটা কোচ দিয়ে দেব তা না। আই উইল সেন্ড দ্য বেস্ট পসিবল কোচেস, যারাই অ্যাভেলেবল থাকবে এই প্রোগ্রামগুলো ওভারলুক করার জন্য। প্লাস আমাদের জাতীয় দলের যারা ক্রিকেটার আছেন, যারা সুপারস্টার আছেন, তাদেরকেও বিভিন্ন টাইমে যখনই তারা অ্যাভেলেবল থাকবেন তারা এই ক্যাম্পে যাবেন, আধা ঘণ্টার জন্য হলেও হোক না কেন, এক ঘণ্টার জন্য হলেও হোক না কেন ওরা এখান থেকে যাবে।’
মন্তব্য করুন