বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: নির্যাতন ও শোষণের শিকার শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার নিশ্চিতকরণে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ভূমিকা নিয়ে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা ডিজিটাল কর্নারে ব্রেকিং দ্য সাইলেন্স এর কারিগরি সহায়তায় উপজেলা সমাজসেবা কার্যালয় এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন, সমাজসেবা অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহিদুর রহমান ও সনাক সাতক্ষীরার সভাপতি তৈয়ব হাসান বাবু।

সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা অফিস ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিশু বিষয়ক কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় শিশুদের নির্যাতন, শোষণ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা, তাদের শিক্ষা ও সুস্থ বিকাশ নিশ্চিতকরণ এবং শিশু সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে নির্যাতন ও শোষণের শিকার শিশুদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষা প্রদান জরুরি। বক্তারা শিশুদের অধিকার রক্ষা, নিরাপত্তা, শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১০

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১১

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১২

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৩

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৪

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৫

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৭

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৮

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

১৯

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

২০
error: Content is protected !!