বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে গঠিত বিশেষ কমিটি। প্রতিবেদনে উঠে এসেছে, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা আসিফ নজরুলের একক ও এককেন্দ্রিক সিদ্ধান্তের কারণেই শেষ পর্যন্ত ভারতে দল পাঠায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রতিবেদনে বলা হয়, ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে বাংলাদেশ দলের না যাওয়ার বিষযে সরকারের সর্বোচ্চ পর্যায় কিংবা বিসিবি পরিচালনা পর্ষদের কোনো যৌথ সিদ্ধান্ত ছিল না। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন আসিফ নজরুল নিরাপত্তাঝুঁকির অজুহাত দেখিয়ে স্বাধীন কোনো পর্যবেক্ষণ ছাড়াই সফর স্থগিতের প্রশাসনিক নির্দেশ দেন।

গত মার্চে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত এই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম ওলি উল্যার নেতৃত্বে তিন সদস্যের এই তদন্ত কমিটিতে ছিলেন— সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও সাবেক জাতীয় অধিনায়ক, জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে গঠিত বিশেষ তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্তে তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের একক সিদ্ধান্তের ভূমিকা ছিল।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত মার্চে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটির নেতৃত্বে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম ওলি উল্যা। সদস্য হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে বাংলাদেশ দলের সফর বাতিলের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের কোনো যৌথ সিদ্ধান্ত ছিল না। নিরাপত্তাঝুঁকির কারণ দেখিয়ে স্বাধীন কোনো পর্যবেক্ষণ ছাড়াই সফর স্থগিতের প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে আসিফ নজরুলের সিদ্ধান্তের পরই বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং শেষ পর্যন্ত দল পাঠানো হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!