বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ এপ্রিল ২০২৪, ৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পথচারীদের মাঝে সিডিও’র পানি ও স্যালাইন বিতরণ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে কয়েকদিনের টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র রোদ ও গরমে ভ্যানচালক থেকে শুরু করে শ্রমজীবী মানুষের হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে মানুষকে একটু স্বস্তি দিতে পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেছে সিডিও ইয়ুথ টিম।

রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর বাসস্ট্যান্ডে, মুক্তিযোদ্ধা সড়ক ও উপজেলা পরিষদ এলাকায় দুই শতাধিক পথচারীর মাঝে পানি ও স্যালাইন বিতরণ করে সংগঠনটি।

এসময় পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমে অংশ নেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন।

তিনি বলেন, অতি গরমে অতিষ্ঠ মানুষকে সেবা দিতে সিডিও ইয়ুথ টিমের সাথে আমিও রাস্তায় এসেছি। অসহনীয় তাপমাত্রায় খেটে খাওয়া মানুষগুলো নিদারুন কষ্টে পাচ্ছে। তারাই গায়ের ঘাম এবং শ্রম দিয়ে সভ্যতাকে আখরে রেখেছে। তাদের হাতে এক বোতল পানি ও স্যালাইন দিয়ে আমি আমার কর্তব্য পালন করছি।

পানি ও স্যালাইন পেয়ে ভ্যানচালক সাবুর আলী বলেন, পানি ও স্যালাইন খেয়ে শরীরের জন্য উপকার হচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ। সারা দিন ভ্যান চালিয়ে খুব কষ্ট হয়। সারা দিনই পানি খেতে হয়।

সংগঠনটির সদস্য হাফিজুর রহমান হাফিজ বলেন, বর্তমানে শ্যামনগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এ সময়ে অনেকেই বাড়িতে থাকতে পারলেও শ্রমজীবী মানুষেরা পেটের দায়ে বাইরে বের হয়েছেন। তাঁদের কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে গাছ লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!