বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ এপ্রিল ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আইপিএলে যে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত

স্পোর্টস ডেস্ক: আইপিএলের সবচেয়ে সফলতম দুই দলের একটি মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের মতো তাদের ঘরেও আছে ৫টি আইপিএল শিরোপা। আর সবকটা শিরোপার কারিগর যিনি, তার নাম রোহিত শর্মা। নিজের সময়ের বিশ্বসেরা ওপেনার এবং ভারত জাতীয় দলের অধিনায়ক রোহিত অবশ্য এবার মুম্বাইয়ের নেতৃত্বে নেই। আর সেটা নিয়ে বড় রকমের বিতর্কও দেখা যাচ্ছে।

রোহিতের কাছ থেকে ব্যাটার হিসেবে আরও ভালো কিছু পাওয়ার আশাতেই নাকি অধিনায়কের পদ থেকে তাকে সরানো হয়েছিল। কিন্তু ভারতের এই ওপেনার যে ব্যাট হাতেও পার্থক্য গড়তে পারছেন না। মুম্বাই হেরেছে টানা তিন ম্যাচ। এই তিন ম্যাচে ছিল না কোনো রোহিতসুলভ ইনিংস। সবশেষ রাজস্থানের বিপক্ষে ম্যাচে তো গোল্ডেন ডাকই মেরেছেন তিনি।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম বলে আউট হয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিকও হয়েছেন ভারত অধিনায়ক। আইপিএলে এখন সর্বোচ্চ বার শূন্য রানে আউট হয়েছেন রোহিত। মোট ১৭ বার ডাক মেরেছেন সময়ের সেরা এই ওপেনার। অবশ্য এই লজ্জায় তিনি একা নন। আগে থেকেই ১৭ ডাক নিয়ে সবার ওপরে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিককে।

দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন চার জন। এদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ও সুনীল নারাইন মারকুটে ব্যাটার হিসেবে স্বীকৃত। পীযূষ চাওলা, মানদীপ সিংও মেরেছেন ১৫ ডাক। এরপরেই আছেন রশিদ খান, মনীশ পাণ্ডে ও আম্বাতি রাইডু। এদের ডাক আছে ১৪ বার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ডাক মারার হিসেবে ওপরের দিকে আছেন রোহিত শর্মা। দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রোহিতের। সর্বোচ্চ ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শূন্য রানে ৪৩ বার আউট হয়েছেন সুনীল নারাইন। ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলসও ৪৩ বার ডাক মেরেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০