বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২ অক্টোবর ২০২৩, ২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা-৬ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদ

কয়রা (খুলনা) প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদ।

তিনি সোমবার কয়রা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ ইচ্ছা পোষণ করেন।

ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদ পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামের বিশিষ্ট আইনজীবী মোজাফফার হাসানের ছেলে। বর্তমানে তিনি ঢাকার হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

মতবিনিময়কালে নেওয়াজ মোর্শেদ বলেন, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় পাইকগাছা-কয়রা’য় অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও নির্বাচনী এ এলাকা এখনো অনেক অবহেলিত রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজের তথ্য প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টিসহ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।

মতবিনিময় সভায় ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদের সাথে আরও উপস্থিত ছিলেন সোহেল রাশেদ জনি, মোঃ ইমরান হোসেন, জি এম রশীদ, মোঃ মুনছুর আলী সরদার, গাজী মোঃ শফি কামাল, মোসাদ্দেক হাসান মিন্টু, আবু হানিফ, রায়হান হোসেন, অ্যাডভোকেট মনজুরুল হাসান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০