বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৪ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরীমণির ‘পাফ ড্যাডি’ সিনেমা প্রদর্শন বন্ধে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট: আলোচিত চিত্রনায়িকা পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ও সিনেমা ‘পাফ ড্যাডি’র প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী।

রোববার (২৪ সেপ্টেম্বর) ডাক, রেজিস্ট্রার ও ই-মেইল যোগে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছন আইনজীবী। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজে।

লিগ্যাল নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে চিত্রনায়িকা পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’ প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধের ব্যাবস্থা চেয়েছেন আইনজীবী। তিনি জানান, ওয়েব সিরিজটি বেশ কয়েকদিন ধরে একটি ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচার হচ্ছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) ই-মেইলের মাধ্যমে ও ডাকযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির ব্যাবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে বিবাদী করা হয়।

নোটিশে বলা হয়, ওটিটি প্ল্যাটফর্মের সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সুযোগে অত্যন্ত সুকৌশলে পরবর্তী প্রজন্মের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে তাদের বিপথে নেওয়ার মানসে এবং সহজে টাকা উপার্জনের জন্য একটি মহল ব্যবহার করছে। সম্প্রতি এ প্ল্যাটফর্মে অসংখ্য অশ্লীল ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে। এসব প্ল্যাটফর্মের প্রায় সব সিরিজ কম বেশি যৌন সুড়সুড়ির দৃশ্যসহ ব্যাপকহারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, দেশীয় সংস্কৃতিবিরোধী গল্প ও দৃশ্য উপস্থাপন করা হয়।

‘পাফ ড্যাডি’ওয়েব সিরিজটিতে কোনো পজিটিভ মেসেজ ছিল না বলে দাবি আইনজীবীর।

তিনি বলেন, সিরিজটিতে প্রদর্শিত বিষয় সমূহের মধ্যে অন্যতম নেগেটিভ মেসেজ হলো-লিভ টুগেদারকে প্রমোট করা, বিবাহ শুধু সন্তান জন্মদান ও সম্পত্তির হিসেবের জন্য বলে বিবাহকে অনুৎসাহিত করা এবং বিবাহ বহির্ভূত সম্পর্ককে সহজ করার বর্ণনা, আধ্যাত্মিক সাধককে সেজদা দেওয়াকে প্রমোট করা, আধ্যাত্মিক মনীষীর চরিত্রকে অত্যন্ত বাজেভাবে হরণ করা, প্রতি মুহূর্তে যৌন সুড়সুড়ির দৃশ্য উপস্থাপন করা। এসব বিষয় নতুন প্রজন্মের জন্য অশনিসংকেত। যে কারণে বেশ কয়েকটি নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

আর্জিগুলো হলো-
আগামী তিন দিনের মধ্যে ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের প্রদর্শনী বন্ধ করা

সেন্সর বোর্ড পুনর্গঠনপূর্বক তাতে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী ব্যক্তি কমপক্ষে আইন বিষয়ে অভিজ্ঞ ও ধর্মীয় পণ্ডিত যুক্ত করা

ওটিটি প্ল্যাটফর্মসহ ইউটিউব/ফেসবুকে অর্থাৎ অনলাইনে প্রদর্শনের জন্য নির্মিত সব ভিডিওর জন্য সেন্সর নীতিমালা প্রণয়ন করে কঠোরভাবে প্রয়োগ করা।

কোনো শৈল্পিক ছোঁয়া বহির্ভূত অশ্লীল ইঙ্গিতবাহী সব অডিও/ভিডিও/গল্প/কার্টুন/পিকচার আপলোডের নীতিমালা প্রণয়ন করা।

এসব অডিও/ভিডিও/গল্প/কার্টুন/পিকচার আপলোড করা হলে ফিল্টারিংয়ের মাধ্যমে যাচাই বাচাই করে দ্রুত মুছে ফেলা ও দোষীকে আইনের আওতায় আনাসহ সময়োপযোগী আরও যা যা পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করতে হবে।

নোটিশের বিষয়ে তিনি আরও বলেন, এটা দায়িত্ববোধ থেকে করেছি। আমাদের সন্তানরা কী দেখছে! এসব নিয়ে কথা না বললে এটা অব্যাহত থাকবে। আমরা চাই চলচ্চিত্র নির্মাণ কর্তৃপক্ষ নিয়মনীতির আওতায় সুস্থধারার চলচ্চিত্র আনুক। এসব চলচ্চিত্রে কী শেখার আছে?।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১০

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১১

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১২

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৩

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৪

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৫

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৬

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৭

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৮

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৯

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

২০