বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে কালিগঞ্জ অংশের ৮টি ইউনিয়নে বেশি কাজ করবো: দোলন

মেহেদী হাসান, মৌতলা: কালিগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কনফারেন্স রুমে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলামের পরিচালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় দোলন বলেন, সাতক্ষীরা-৪ আসন ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত। আমি নির্বাচিত হলে কালিগঞ্জ অংশের ৮টি ইউনিয়নে বেশি অবদান রাখবো। বিগত সংসদরা এই ৮টি ইউনিয়নকে বঞ্চিত করে যে ভুল করেছেন, আমি সেটা মাথায় রেখেই কাজ করবো।

তিনি বলেন, প্রতিদ্বন্দী প্রার্থী এইচ এম গোলাম রেজা প্রতিনিয়ত আচারণবিধি লঙ্ঘন করছেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন এই জনপদের উন্নয়নের লক্ষ্যে। আমি এই জনপদের উন্নয়নে অবদান রাখতে সচেষ্ট থাকব।

এসময় এসএম আতাউল হক দোলনের সাথে আরও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন, শ্যামনগর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিছুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহসভাপতি শেখ আনোয়ার হোসেন ও বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০