বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ এপ্রিল ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে ধান ক্ষেতে প্রশিক্ষণ বিমান!

ডেস্ক রিপোর্ট: নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের তারাশি এলাকায় ধান ক্ষেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনা বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন। ঘটনার কিছুক্ষণের মধ্যে যশোর বিমান ঘাঁটি থেকে একটি হেলিকপ্টার করে তাদের নিয়ে যাওয়া হয়েছে। ধান ক্ষেতে অবতরণ করায় বিমানটির আংশিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নড়াইল ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।

জানা গেছে, প্রশিক্ষণ বিমানটি বুধবার দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। স্কোয়াড্রন লিডার মাহফুজ ও নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে ছিলেন। বিমানে কী ধরনের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা। তবে বিমানবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মাসুদ রানা বলেন, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দ্রুত অবতরণ করা হয়। তবে বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমানের আংশিক ক্ষতি হয়েছে। বিমানটি উদ্ধারে বিমানবাহিনী কাজ করছে।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরুসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র: বাংলানিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!