
গোলাম রব্বানী: নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন সমাজ সেবক মল্লিক মোঃ মাজহারুল ইসলাম।
মঙ্গলবার তার নিজ ইউনিয়ন ইলিয়াছাবাদে বড়নাল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।
শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম, মোল্যা সেকেন্দার আলী, সভাপতি ইলিয়াছাবাদ ইউনিয়ন, শেখ বিলাল হোসেন প্রমুখ।
বক্তারা মল্লিক মোঃ মাজহারুল ইসলামকে আগামী উপজেলা নির্বাচনে জয়যুক্ত করার আহবান জানান।
মন্তব্য করুন