বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৯ মার্চ ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট: নড়াইলের একটি পেট্রোল পাম্পে তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচাপা দেওয়ার অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে। এতে পাম্পের ম্যানেজার নাহিদ ঘটনাস্থলেই নিহত হন, আর গুরুতর আহত পাম্পের কর্মী জিহাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার সদর উপজেলার তানভীর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং পাম্পের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে ওই পাম্পে তেল নিতে যান অভিযুক্ত ট্রাকচালক। তিনি সিরিয়াল ভেঙে তাকে তেল দেওয়ার জন্য বলেন। কিন্তু পাম্পের ম্যানেজার নাহিদ ও কর্মী জিহাদুল লাইনে থেকে তেল নেওয়ার জন্য বললে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ট্রাকচালক তাদের হত্যার হুমকিও দেন।

রাত ২টার দিকে ওই ট্রাকচালক তেল পাওয়ার আগেই পাম্পের তেল শেষ হয়ে যায়। এতে তিনি আরও ক্ষিপ্ত হন। ২টা ১০ মিনিটের দিকে নাহিদ ও জাহিদুল পাম্প থেকে বের হওয়ার সময় অভিযুক্ত ট্রাকচালক তাদের চাপা দিয়ে পালিয়ে যান।

এ সময় স্থানীয়রা নাহিদ ও জাহিদুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় জাহিদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

২

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৩

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৪

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৫

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৬

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৭

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৮

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

৯

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১০

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১১

পদত্যাগ করলেন ইশরাক

১২

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৩

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৪

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৫

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৬

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৭

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৮

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১৯

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০