বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা কমিটির সভায় স. ম আলাউদ্দীন ও মোশাররফ হত্যার মামলা দ্রুত নিষ্পত্তির দাবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দীন ও কালীগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যার মামলার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি উঠেছে।

এছাড়া সভায় আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযান পরিচালনা, মাদক চোরাকারবারী বন্ধসহ সীমান্তে জিরো টলারেন্স নীতি অবলম্বন, সাতক্ষীরা পৌরসভার রোড লাইট ও রাস্তা-ঘাটের উন্নয়ন, প্রাণসায়রের খালকে প্রবাহমান করা, সাতক্ষীরা-নাভারণ ট্রেন লাইন প্রকল্পের কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ ও ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তর করাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সাতক্ষীরার আইনশৃঙ্খলা নিয়ে বক্তব্য রাকেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার বসু, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

১০

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

১১

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

১২

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৩

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

১৪

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

১৫

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১৬

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৭

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১৮

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৯

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

২০
error: Content is protected !!