বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ মার্চ ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তান সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ বাতিল

স্পোর্টস ডেস্ক: ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল, এ সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। তবে দুই দেশের বোর্ড সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি তারা খেলবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাতিল করে দুটি টি-টোয়েন্টি বাড়তি খেলবে। অর্থাৎ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনের রহস্য হলো- এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি।

বিসিবি এক কর্মকর্তা ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেন, ‘আমরা পাকিস্তান সফরে ওডিআই ম্যাচের পরিবর্তে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা এই সিরিজের মাধ্যমে এশিয়া কাপ ও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাই।’

২০২৫ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ভারতে, আর ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হবে পরবর্তী আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

উল্লেখ্য, আগামাী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে।

এছাড়া আগামী জুলাইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি চলকালীন দুই বোর্ড সভাপতির আলোচনার পর এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এই সিরিজটি ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ নয়, তবে উভয় বোর্ড ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এটি আয়োজন করতে সম্মত হয়েছে।

জুলাইয়ের সিরিজ নিয়ে বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘যখন পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসবে, তখন তারা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।’

উল্লেখ্য, এই ম্যাচগুলো শেরে বাংলায় অনুষ্ঠিত হবে ২০, ২২ এবং ২৪ জুলাই। এ সিরিজ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে পাকিস্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১০

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১১

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১২

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৩

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৪

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৫

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৬

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৭

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৮

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৯

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

২০
error: Content is protected !!