বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসছে মেহজাবীনের ‘নীল সুখ’

বিনোদন ডেস্ক: ‘প্রিয় মালতী’ দিয়ে প্রশংসিত হওয়া মেহজাবীন চৌধুরী নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ নিয়ে আসছেন। ভিকি জাহেদের পরিচালনায় এ ওয়েব ফিল্ম ১৮ ফেব্রুয়ারি ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে।

মুক্তির আগে সোমবার রাজধানীর শান্তা ফোরামে ট্রেলার রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পরিচালক ভিকি জাহেদ জানান, তিনি এই ‘নীল সুখ’ প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন।

ভিকি বলেন, হুমায়ূন আহমেদ স্যারের কাজগুলো আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। কিন্তু আমি বরাবরই থ্রিলার গল্পে কাজ করেছি। ‘নীল সুখ’ রোমান্টিক ধারার গল্প। এখানে দুটি পরিবারের গল্প বলেছি।

তিনি আরও বলেন, হুমায়ুন স্যার নিজেও পারিবারিক গল্পগুলো চমৎকারভাবে দর্শকদের সামনে তুলে ধরতেন। যেহেতু স্যারের প্যাটার্নের কাজ, তাই তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, নির্মাতা ভিকি জাহেদ ভাইয়ের সাথে এটি আমার তৃতীয় ওয়েবের কাজ। আগের দুটি কাজ দর্শক গ্রহণ করেছিল। আমার ফ্যানরা চাচ্ছিল রোমান্টিক কাজে দেখতে। যেহেতু ভ্যালেন্টাইন তাই রোমান্টিক এই কাজটি করেছি।

মেহজাবীনের সঙ্গে এতে জুটিবদ্ধ হয়েছেন ফররুখ আহমেদ রেহান। তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে এবারের ভালোবাসা দিবসে শ্রেষ্ঠ ভালোবাসার গল্প হতে পারে ‘নীল সুখ’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০