
এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরে এইচএমিবিডি ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ মার্চ) সকাল ১০টায় উপজেলার গোদাড়া এলাকায় ৩৫টি অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ফাউন্ডেশন এর প্রজেক্ট ইনচার্জ শরিফুল আলম সুমন উপস্থিত থেকে পরিবার প্রতি ৫ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি ডাউল, ১ কেজি তেল, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ২ কেজি পেয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, ১ কেজি লবণ, এক প্যাকেট নুডুলস, এক প্যাকেট মুড়ি, একপিস সাবান বিতরণ করেন।
মন্তব্য করুন