
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের এক অসহায়, দরিদ্র ও প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে দুটি ছাগল প্রদান করা হয়েছে।
রোববার সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের নির্দেশনায় জেলা সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানে ছাগল দুটি প্রদান করা হয়। একই সাথে ওই নারীকে ২৫ কেজি চাল, ০৫ কেজি আলু, ০২ কেজি পেয়াজ, ০২ লিটার তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম সজীব, জনতা ব্যাংক সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান, সিনিয়র অফিসার সাদিকুর রহমান মুন্না, ফিল্ড সুপারভাইজার মীর শরিফুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন