বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ মার্চ ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ট্রাক চাপায় যুবতী নি-হ-ত, আ-হ-ত ২

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ট্রাক চাপায় জোবাইদা ইয়াসমিন (১৮) নামে এক যুবতী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মামা আরিফুল রানা এবং ভ্যানচালক আরিফুল ইসলাম।

রোববার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জোবাইদা ইয়াসমিন সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের শিবনগরের ইবাদুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা থেকে ব্যাটারিচালিত ভ্যানে মামা আরিফুল রানার সঙ্গে ছয়ঘরিয়ার দিকে যাচ্ছিলেন জোবাইদা। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জোবাইদার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ট্রাকটি চাপা দেওয়ার পর ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে গাছের সঙ্গে আটকে যায়। এতে ভ্যানচালক আরিফুল ইসলাম এবং যাত্রী আরিফুল রানা গুরুতর আহত হন। এদের মধ্যে আরিফুল রানাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম জানান, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত যুবতীর মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক চালককে ধরতে অভিযান শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১০

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১১

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৩

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৪

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৫

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৬

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৭

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৮

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৯

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

২০
error: Content is protected !!